ভাকুর্তায় ত্রাণ কার্যক্রমের জন্য বিশেষ হটলাইন সার্ভিস!

ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে চলমান কঠোর লকডাউনের ভিতর মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত জনগোষ্ঠীকে বিশেষ ভাবে ত্রাণ কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে বিশেষ হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেন এর উদ্যোগে এই হটলাইন (০১৯৬১-৫১৮৪৭৪) সার্ভিস।

এই নাম্বারে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যে কেউ ফোন করলেই তাঁর পরিচয় গোপন রেখে তাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বার্তা বাজারকে হাজী মোঃ লিয়াকত হোসেন জানান, বিগত করোনা পরিস্থিতি থেকে শুরু করে বন্যা এবং করোনার ২য় ঢেউ পর্যন্ত ঢাকা-২ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব ভাইয়ের পক্ষে ভাকুর্তা ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরন করেছি। এবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীকে বিশেষ ভাবে ত্রাণ কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আমার পক্ষ থেকে একটি বিশেষ হটলাইন সার্ভিস চালু করা হয়েছে।

সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই হটলাইন নাম্বারে কল দিলেই এই কার্যক্রমের আওতায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে পৌঁছে যাবে জরুরী খাদ্য সহায়তা।

এ ব্যাপারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেন এর এই মানবিক উদ্যোগের জন্য সাধুবাদ জানাই এবং সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে সকল শ্রেণির কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাভারের বিত্তবান শ্রেণির প্রতিও আহবান রইলো।

এছাড়া, সাভারবাসীর প্রতি নিয়মিত মাস্ক পরিধান সহ এই কঠোর লকডাউনে সরকারী বিধিনিষেধ মেনে চলার অনুরোধ রইলো। আপনারা নিজে নিরাপদ থাকুন এবং নিজের পরিবারকেও নিরাপদ রাখুন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর