টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে ৩৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আলমগীর হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে মধুপুর উপজেলার বোয়ালি আদালত পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা (যার মূল্য আনুমানিক ৯৯ হাজার টাকা), একটি মোটরসাইকেল, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক লাখ ৬৯ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর