সাতক্ষীরা মেডিকেলের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলি

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে।

আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন সোমবার(৫ জুলাই) এই সরকারী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। যশোরে জেলা হাসপাতালে বদলীকৃতরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলী করা হয়েছে, ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামছুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বদলীর খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত কোন চিঠি তাঁর হাতে পৌঁছায়নি বলে জানান। তিনি আরো জানান, বদলীকৃতরা সকলেই সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সাতক্ষীরা সদর হাসপাতালে কোভিট ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে বলে তিনি জানান। করোনার অতিমারী সুষ্ঠভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে তাদেরকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর