বিশ্বের বৃহত্তম ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানের সিইও জেফ বেজোস। করোনাকালে সারা বিশ্বে যখন ব্যবসায় মন্দা হাওয়া বইতে শুরু করেছে তখন তিনি তার ব্যবসার দায়িত্বভার ন্যস্ত করেছেন অ্যান্ডি জেসি’র হাতে।
অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিজনেস দেখাশোনার দায়িত্বে থাকা অ্যান্ডি জেসিকে সিইওর আসনে বসিয়ে নির্বাহী চেয়ারের দায়িত্ব পালন করবেন বেজোস।
বার্তা সংস্থা এপি জানায়, অ্যামাজনে সর্বোচ্চ ১৮ হাজার কোটি ডলারের শেয়ার আছে বেজোসের। ১৯৯৫ সালে সিয়াটলের বাসার গ্যারেজে যে ব্যবসা প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন সেটা থেকে পদত্যাগ করলেও আধিপত্য ঠিকই অক্ষত থাকবে তার। বরং সেখান থেকে ব্যবসায় ভিন্নতা আনার চেষ্টা করবেন।
অপরদিকে ১.৭ ট্রিলিইয়ন ডলারের অ্যামাজন পরিচালনা করবেন অ্যান্ডি জেসি। করোনাকালে সারাবিশ্বের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অ্যামাজন এখন ভালো অবস্থানে আছে। বছরের প্রথম ৩ মাসেই কোম্পানিটি ৩ গুনের বেশি লাভ করেছে। কারণ করোনায় অনলাইনে কেনাকাটা বেড়েছে।
বার্তা বাজার/এসজে