ধোবাউড়ায় লকডাউন ও বন্যায় বিপাকে নিম্ন-মধ্য আয়ের মানুষ

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার (১ জুলাই) থেকে সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করে। এরই মধ্যে চলমান লকডাউনের ৫ দিন চলে গেছে।

শুরু থেকেই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিত্য প্রয়োজনীয় কাচামালের দোকান ও ওষুধের দোকান ছাড়া সব কিছু বন্ধ রয়েছে। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চলমান কঠোর লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন- মধ্য আয়ের মানুষ। দেখা দিয়েছে হতাশা।

লকডাউনের সাথে যুক্ত হয়েছে আরেক প্রাকৃতিক দুর্যোগ বন্যা। টানা দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত বুধবার নেতায় নদীর পাড় ভেঙ্গে উপজেলার ৫ টি ইউনিয়ন প্লাবিত হয়। ইতোমধ্যে পানি কমেছে। পানি কমলেও কমেনি দুর্ভোগ। লকডাউন ও বন্যায় চরম দুর্ভোগে দিন কাটছে নিম্ন – মধ্য আয়ের মানুষের।

এক অটো চালক জানান সরকার লকডাউন ত বালার লাগিই দিছে। কিন্তু আমরা তো দিন আনি দিন খাই, লকডাউনে কোন সরকারি সাহায্যও পাই না। গাড়ী না চালাইলে কি ভাবে চলবো।

উপজেলার কালিনাগর গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র আকিকুল ইসলাম বলেন লকডাউনে রাস্তায় বের হতে পারি নি অপরদিকে বন্যায় ঘর থেকে বের হতে পারি নি। এলাকা বাসী চরম দুর্ভোগে রয়েছে। এখন পর্যন্ত কাউকে সরকারি সহায়তা করতে দেখি নি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওদের কে সহায়তা করা হবে।

আনিসুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর