২৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। প্রাথমিকভাবে বিমানটি থেকে কেন্দ্রের যোগাযোগ সেল কোনো তথ্য পাচ্ছে না। তাই এটাকে নিখোঁজ বলে ধরে নেওয়া হয়েছে।
রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ এ তথ্য জানিয়েছে।
তাদের খবরে বলা হয়, এএন-২৬ প্লেনটি পেটড়োপাভ্লভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোলরুমের সাথে।
রাশিয়ার জরুরি সেবাদাতা সংস্থা থেকে জানানো হয়, বিমানটিতে ২২ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিলেন। হেলিকপ্টার দিয়ে রাশিয়ান সেনারা ওই বিমানটির খোঁজে নেমেছে।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, সব ধরণের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা ইতোমধ্যে অনুসন্ধানে নেমেছে।
প্রসঙ্গত, এর আগেও বিশ্বে বেশ কয়েকটি নবিমান নিখঁজের ঘটনা ঘটেছে। তার কোনো কোনোটির ধ্বংসাবশেষ পাওয়া গেলেও মালয়েশিয়াগামী একটি বিমানের কোনো হদিস ৭ বছরেও মিলেনি।
বার্তা বাজার/এসজে