করোনা ওয়ার্ডে ঢুকতে না দেয়ায় ছাত্রলীগের ২ কর্মীর উপর হামলা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক হিসাবে কর্মরত ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার(৫ জুলাই) রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের দুই কর্মীর নাম সম্রাট ও হৃদয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের কোন আত্মীয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়। দুর্বৃত্তরা করোনা ওয়ার্ডে ঢুকতে চাইলে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক বাধা প্রদান করে। এই সময় ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সাথে তাদের বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। তারই জের ধরে দুর্বৃত্তরা রাত সাড়ে দশটার দিকে জেনারেল হাসপাতালের সামনে ওৎ পেতে থাকে। ছাত্রলীগের দুই কর্মী হাসপাতালের বাইরে আসলে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে করোনা রোগীদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই সময় তাদের উপরে যারা হামলা করেছে তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন ছাত্রলীগ সভাপতি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সব্বিরুল ইসলাম এর সাথে কথা বলে তিনি জানান। বিষয়টি আমরা জানতে পেরেছি তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর