আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবহেলায় সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ৫ সরকারি কর্মকর্তাকে, ওএসডি করা হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন-মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার শেখ মেজবাহ-উল-সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলু, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখ, উপসচিব মো. শফিকুল ইসলাম, বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে।
গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগের পর তদন্ত করা হয়, যা চলমান। এরই একটি অংশ হিসেবে ৫ কর্মকর্তাকে ওএসডি করা হলো।
বার্তাবাজার/পি