টেকনাফে ২০ হাজার ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ শাকের নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, টেকনাফ ডিএনসি।

সোমবার (৫ জুলাই) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নিজ বসত বাড়ি হতে এসব মাদকসহ তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত সফর আহমদের ছেলে বলে নিশিচত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা মুকুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারী শাকেরের বাড়িতে অভিযান চালায় ডিএনসি। এসময় তার বসত বাড়ি তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার মাদক সিন্ডিকেটে আরো ৫ জনের নাম স্বীকার করেছে।

আটককৃত ব্যক্তিসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর