চলমান কঠোর লকডাউনের মধ্যেই ময়মনসিংহ নগরীতে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে ধ্রব সত্য রায় (২৯) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (৫ জুন) সেই মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার নগরীর কাচারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী যুবক তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে কাচারি এলাকার এলাকার সিদ্দিকুর রহমান ভূঁইয়া (৬০), তার ছেলে শিহাব (২২) এবং সিদ্দিকুরের স্ত্রী হাসনা হাদি (৫৫)।
মামলা বিবরণীতে আহত ধ্রুব রায় অভিযোগ করেছেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামিরা অনেকদিন ধরেই তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল। তারা এলাকার কারো কথাই শুনেন না। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে হত্যা চেষ্টা করে। আসামিদের হাতে থাকা লাঠি-রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে মারাত্মক জখক করে। এসময় ভুক্তভোগীরা চিৎকার শুরু করে স্থানীয় আসার আগেই তারা মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে আভিযোগ করেন মারধরের শিকার ধ্রুব।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের আটকের চেষ্টা করছে।
বার্তা বাজার/টি