জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ হাজার ৯শ টাকা জরিমানা

জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ও আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৮৩ জনকে জরিমানা করা হয়েছে। এসময় ৮৩ টি মামলায় মোট ৪০ হাজার ৯শত টাকা জরিমানা প্রদান করা হয়।

সোমবার (৫ জুলাই) সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে সমগ্র জয়পুরহাট জেলায় সর্বমোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জরিমানার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বার্তা বাজারকে জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় সর্বমোট ১৮টি পরিচালনা করাকালে ৮৩ জনকে জরিমানা করা হয়েছে । জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের যথাযথ আইনানুগ নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর