পাবনা জেনারেল হাসপাতালে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেনের উদ্ধোধন
পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অক্সিজেনের কিছুটা অভাব পূরনে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্ধোধন করা হয়েছে। সোববার (৫জুলাই) বিকেলে হাসপাতালে জরুরী পরিদর্শনে এসে এই অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
এসময় এমপি বলেন, মূল সেন্ট্রাল অক্সিজেন চালু হতে আরো কিছু সময়ের ব্যাপার, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সহায়তায় আপাতত অস্থায়ী ভাবে এই অক্সিজেনটি চালু করা হলো। যদিও এটা করোনা রোগীদের চিকিৎসার জন্য একদম অপ্রতুল। আমি এবং হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেছি এটি অতি দ্রুত চালু করার জন্য। এসময় তিনি যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা করোনা রোগীদের অক্সিজেন সহ চিকিৎসা সরঞ্জামাদী সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা: সালেহ মুহাম্মদ আলী, ডা: আকসাদ আল মাসুর আনন, ডা: জাহিদ হাসান রুমি, হেড এসিস্ট্যান্ট রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, পাবনা মেডিকেল ছাত্রলীগের সভাপতি ডা: মাহফুজ নয়ন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার প্রমুখ।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি