সিরাজদিখানে ২টি রিভলবারসহ আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ রিভালবারসহ মো. সম্রাট (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। সে উপজেলার খাসকান্দি বালুচর গ্রামের শাহ আলম ওরফে সাজুর পুত্র। রবিবার ভোর রাত ৩টার দিকে তাকে নিজ বাড়ি হতে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ গত রবিবার ভোর রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলার খাসকান্দি চালুচর গ্রামের শাহ আলম ওরফে সাজুর বাড়িতে অভিযান চালায়।

এসময় আসামী সম্রাট পালানোর চেষ্টা করলে র‍্যাব-১০ তাকে গ্রেপ্তার করে। পরে সম্রাট তার শোবার ঘরের বিছানার নিচ হতে দুটি রিভালবার ও ২ রাউন্ড গুলি বের করে দেয়। যার একটি পাকিস্থানের তৈরী .২২ বোর ও অপরটি পুরাতন। পরে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর