ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মাতা আলহাজ্ব আনোয়ারা বেগম (১০৩) আর নেই। সোমবার দুপুরে শহরের ফুলববাড়িয়া এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্যগুনগাহী রেখে গেছেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, মঙ্গলবার সকাল ১০টায় জানাযা শেষে শহরের শেরপুরস্থ কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মাতা আলহাজ্ব আনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর