রায়পুরায় কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
রায়পুরার চরাঞ্চলে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ( ৫ জুলাই ) বিকালে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের গুচ্ছ গ্রামে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো : বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো : রফিকুল ইসলাম ।
উল্লেখ্য যে করোনায় শতভাগ ঝুকি রয়েছে জেনেও বৈশ্বিক করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা পৌছে দিতে নিজেই ছুটে যাচ্ছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন । এই বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে । করোনাকালে কর্মহীন অসহায় মানুষগুলো খুজে খুজে আমরা নিজেই নিয়ে গিয় এই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি ।
রেজাউল করিম/বার্তা বাজার/টি