ঢাকা ১৮ এলাকার জলাবদ্ধতা নিরসনে অগ্রযাত্রা
রাজধানীর দক্ষিণখানের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শন করেন ঢাকা ১৮ আসেনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান । সোমবার (৫ জুলাই) দক্ষিণখানের মাঝিবাড়ি, গাওয়াইর, আশকোনা সিটি কমপ্লেক্স, নগরীয়াবাড়ি, আইনুসবাগ ও কাওলাসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন। উত্তর সিটি করপোরেশনের ড্রেজার দিয়ে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেন। পানি নিষ্কাশনের ব্যাপারে আরও কয়েকবার এলাকাটি পরিদর্শন করে।
তিনি কাওলায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা জন্য নিজ অর্থায়নে ১লক্ষ টাকা দানের ঘোষণা করেন। ড্রেজার দিয়ে ড্রেন তৈরি করে পানি সরিয়ে এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠে।
স্থানীয় লোকজন জানান, এমপি সাহেব আমাদের সমস্যার কথা শুনে পরিদর্শনে এসছেন। এবং পরবর্তী পক্ষেপ নেওয়অর ব্যবস্থা করেছেন।
এ সময় ৪৯,৫০ ও ৫১ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীসহ স্হানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি