করোনার সুরক্ষা সামগ্রী পেলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাভার উপজেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধকরনে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার (৫ জুলাই) বিকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সামগ্রী গ্রহন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

এ বিষয়ে বার্তা বাজারকে ডা. সায়েমুল হুদা জানান, প্রথমেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমার পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সাভারে করোনাভাইরাস প্রতিরোধকরনে এসব সুরক্ষা সামগ্রীর প্রস্তাব আমি করেছিলাম। ওই প্রস্তাবের প্রেক্ষিতে পরবর্তীতে সাভার উপজেলা পরিষদের অর্থায়নে করোনাভাইরাস প্রতিরোধে সোমবার(৫ জুলাই) এসব সুরক্ষা সামগ্রী গ্রহন করে। সাভারে করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব সুরক্ষা সামগ্রী অনেক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রমুখ সহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি এবং স্টোর কিপার সহ অন্যরা।

প্রসঙ্গত, যেসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে তাহলো- ৪৩ পিস অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder), ২ পিস অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator (5L), ২ পিস অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator (9L), ২০ পিস পালস অক্সিমিটার (Pulse Oxymeter), ১৮৯ পিস রি-ব্রেথিং মাস্ক (Re-breathing Mask), ১০ ইস অটোমেটেড থার্মোমিটার (Automated Thermometer)।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর