সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশাসন কাজ করছে। এরই অংশ হিসেবে সোমবার বালিয়াকান্দি সদর বাজার ও ঢোলজানি বাজারে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ২২জনকে ৩হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, স্বাস্থ্য বিধি অমান্য করায় বালিয়াকান্দি ও ঢোলজানি বাজারে ২২টি মামলায় ২২জনকে ৩হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও রাজধরপুর, বহরপুর, বাওনারাসহ হাট-বাজারগুলো লকডাউন বাস্তবায়নে টহল দেওয়া হয়। এসময় হ্যান্ড মাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানানো হয়
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি