কুবি শিক্ষার্থীদের হল ফি মওকুফ: মাস্টার্সের ভর্তি নিয়ে সিদ্ধান্ত পরে

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে করোনাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিবহন ফি বছরে দেওয়া হয়, কেউ যদি দিয়ে থাকে তাহলে তারটা পরের বছরের সাথে যুক্ত হয়ে যাবে। অথবা যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হয়, যার পরের বছর নেই, সেইক্ষেত্রে তার জামানতের টাকার সাথে ফেরত দেওয়া হবে।

তবে স্নাতকোত্তরের ভর্তি ফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর