টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ২ জন মোট ৭ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮১ টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮৫ জন, গোপালপুরে ২৬ জন, সখীপুরে ২৪ জন, ঘাটাইলে ১৭ জন, ধনবাড়িতে ১৬ জন, কালিহাতীতে ১৫ জন, বাসাইলে ১৩ জন, দেলদুয়ারে ১২ জন, মধুপুরে ৯ জন, মির্জাপুরে ৪ জন, নাগরপুর ও ভুঞাপুরে ৩ জন করে রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪১ জন। মৃত্যুবরণ করেছেন ১৩০ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সাজেদুর রহমান জানান, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৫০ জন ও উপসর্গ রয়েছে ৭৮ জনের।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর