সেই ভিডিও দেখে অঝোড়ে কাঁদলেন সরফরাজের স্ত্রী

মাঠে এবং মাঠের বাইরে ভারত-পাকিস্তানের সম্পর্কটা বেশ তিক্ত।রাজনীতির মাঠে নিয়মিত না হলেও লড়াই হয় আইসিসি’র যে কোনো ইভেন্টে।আর সেখানে এক অপরকে হারাতে মরিয়া।ওয়ানডে ফর্মেটে ভারতের বিপক্ষে দারুণ করলেও বিশ্বকাপে এসে খেয় হারায় পাকিস্তান।যা চলতি বিশ্বকাপেও ফের আরেকবার দেখা গেল। এ নিয়ে ভক্ত-সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা।সমালোচিত হচ্ছেন ফিটনেস নিয়েও। তবে সবচেয়ে বেশি ভুগছেন পাকিস্তানি অধিনায়ক। পরিবারের সদস্যদের সামনেও হেনস্তা হতে হয়েছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে একটি শপিংমলে হাঁটছেন সরফরাজ। এসময় এক ‘ভক্ত’ ডেকে ডেকে বলছেন, ‘ভাই, আপনি শূকরের মতো মোটা কেন’?

তবে, এর কোনো প্রতিক্রিয়া দেখাননি ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। মাথা ঠাণ্ডা রেখে ছেলেকে নিয়ে চুপচাপ সরে পড়েন তিনি। ভিডিওটি ওই ছেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। সরফরাজকে এভাবে অপমান করাকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি, অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকে। সরফরাজ ভক্তদের তোপের মুখে পরে ক্ষমা চান ওই যুবক। কিন্তু কারও কাছে যেটা মজা, অন্যের কাছে সেটা রক্তাক্ত আঘাত। সেই ভিডিও দেখে ফুঁপিয়ে কেঁদেছেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত শাহ।

তবে এমন সময় স্ত্রীর পাশে দাঁড়ান স্বয়ং সরফরাজ।ক্রিকেট নিয়ে পাকিস্তানি সমর্থকদের আবেগ ও ভালোবাসা একটু বেশিই, এসব কথা বলে জীবনসঙ্গীকে বুঝিয়ে শান্ত করেছেন পাকিস্তান অধিনায়ক। ‘হোটেলে ফিরে দেখি আমার স্ত্রী ভিডিওটি দেখে কাঁদছে। তাকে বোঝানোর চেষ্টা করেছি, এটা সামান্য ভিডিও অথচ লোকের কাছে আমাদের কত কথা শুনতে হয়! এটা কোনো ব্যাপারই না, আমাদের শক্ত হতে হবে। এটা জীবনেরই অংশ। খারাপ খেললে এসবের মধ্য দিয়েই যেতে হবে’—আইসিসি ইনসাইডারকে এসব তথ্য জানান সরফরাজ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর