সিরাজগঞ্জে ট্রাক চাপায় দুই ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছে। সোমবার সকালে বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া গ্রামের সামাদ শেখের দুই ছেলে সাব্বির (১৪) ও রাব্বি (৭)।

স্থানীয়রা জানায়, যমুনা নদী থেকে নৌকা যোগে অবৈধ ভাবে ঠান্ডু সরকার বালু উত্তোলন করে ট্রাকে করে বালু বিক্রি করে। একটি ট্রাক বেপরোয়া গতিতে বেলকুচি চালা পূর্ব পাড়া মহল্লার রাস্তা দিয়ে আসার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় দুই ভাইকে বালুর ট্রাক ধাক্কা দেয়।

এতে সাব্বির ও রাব্বি সহ ট্রাক রাস্তার পাশে থাকা পানি ভর্তি ডোবায় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে দুই ভাইকে ডোবা থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি তদন্ত নূরে আলম জানান, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের সুরতহাল করা হয়। মামলা হলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর