জয়পুরহাটে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন এমপি দুদু

জয়পুরহাটে করোনা রোগী কিংবা শ্বাসকষ্টজনিত রোগীদের মাঝে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান হিমুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্যদেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে দেওয়া এসব অক্সিজেন জেলার সবজায়গায় যেখান থেকেই ফোন দেওয়া হোক না কেন, সাথে সাথে পৌর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবীর সহযোগীতায় এসব পৌছে দেওয়া হবে। এসময় পৌর আওয়াী লীগের হাতে ২২টি অক্সিজেন সিলেন্ডার তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে আরো দেওয়ার কথা জানান সংসদ সদস্য।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু কে সমন্বয় করে টিমের প্রধান করে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। সদর উপজেলায় অক্সিজেন সেবা পেতে ফোন করুন নিন্মোক্ত নম্বরে-রকি- ০১৭২২ ৯৭৯১৬৬, রাসেল -০১৯১৪০৬৮৫৮৬ ,আশিক- ০১৭৫১ ৩৬৮৫৫১, সান্টু- ০১৭৬৩৮৫০৮২৬, সাগর- ০১৭২৬৭৮৭২৬০, কামরুল ০১৩০৪ ২৩৪২৩২।

মিলন রায়হান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর