কর্ণফুলীতে সাবেক কাস্টম কর্মকর্তার বাড়িতে দুর্বৃত্তের হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক কাস্টম কর্মকর্তা জাফর আহমদ চৌধুরী ঘরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বড়উঠান ইউনিয়নের পূর্ব শাহমীরপুর এলাকার কবির মুহাম্মদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার আবদুর রহমান বাদী হয়ে কর্ণফুলী থানায় পটিয়ার মো. হাবিবুর রহমান চৌধুরী (২৯), শাহমীরপুর এলাকার মো. আলমগীর (৪০), পটিয়ার মো. সাইফুল ইসলাম হৃদয় (৪২) ও শাহমীরপুর এলাকার মো. সালাউদ্দিন (৩৫) কে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আবদুর রহমান বলেন, ঘরের পাশে একা বসে ছিলাম। হঠাৎ করে আমার উপর কয়েকজন অন্ধকারে ঝাপিয়ে পড়ে। আমি দৌঁড়ে আমার চাচার ঘরে আশ্রয় নিই। এসুযোগে তারা আমার ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে নগদ ৫ লক্ষ টাকাসহ স্বর্ণল্কার নিয়ে যায়। সকলের মুখে কালো কাপড় ও হেটমেট ছিল, এদের মধ্যে এ চারজনের মুখে কিছু ছিল না।

ফেরদৌস বেগম (৫২) জানান, এরা ঘরে ভাঙচুর চালিয়ে টাকা ও স্বর্ণ নিয়ে যাওয়ার সময় আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আমরা ১০ লক্ষ টাকা চাঁদা নিতে এসেছি। বাকি ৫ লক্ষ টাকা আগামী কাল দিয়ে আসবি।

স্থানীয় বাসিন্দা মুদির দোকানী মোহাম্মদ এমরান জানান, আমি দোকান বন্ধ করে ঘরে চলে যায়। আসার পরে বাড়িতে ভাঙচুর ও চিৎকার শুনতে পেলে স্থানীয়রা সবাই এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থানা পুলিশকে খবর দিই। পুলিশ রাতে এসে পরিদর্শন করে গেছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় থানায় আবদুর রহমান নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর