গাড়িতে স্টিকার লাগিয়ে যাত্রী বহন, ৩ ভুয়া সাংবাদিক আটক

চট্টগ্রামে গাড়িতে নামসর্বস্ব সংবাদ মাধ্যমের স্টিকার লাগিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে যাত্রী বহনের সময় তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে র‍্যাব-৭ এর একটি দল।

সোমবার (০৫ জুলাই) দুপুরে নগরীর টাইগারপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, টাইগারপাস মোড়ে মোটরসাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সঅংবাদ সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জানান এই তিনজন পেশাদার সাংবাদিক না। তারা সাংবাদিক পরিচয় দিয়ে অন্যান্য সুবিধা আদায়ের চেষ্টা করেন। পরে যাত্রী পরিবহনের অভিযোগে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, চলমান কঠোর বিধি নিষেধে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি বিভিন্ন যানবাহনে যাত্রী বহন করছে। কেউ কেউ অযথাই ঘুরে বেড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এরাতে তারা যানবাহনে প্রেস বা পত্রিকার ভুয়া স্টিকার সাটিয়ে রাখে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর