ফেসবুকে মন্তব্যের জেরে সংঘর্ষ: কলেজ ছাত্র নিহত

ফেইসবুকে মন্তব্যর জেরে দুই গ্রুপের সংঘর্ষে সাঈম খান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেহেরাবাড়ি পশ্চিমপাড়া এ্যাপারেল চৌরাস্তায় নামক স্থানে। নিহত সাঈম হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজার এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার মেহেরাবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মিরাজ (১৫) একই গ্রামের আমান উল্ল্যাহ পাঠানের ছেলে সাব্বির (১৭), হাবিবুল্ল্যাহর ছেলে সোহাগ (১৬) ও সোলমানের ছেলে মনিরকে (২৪) জড়িয়ে “ফেসবুকের নেশা খুর” মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন।

এরই জের রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় মিরাজকে জিজ্ঞাসা করার জন্য অপর বন্ধু মনির মোবাইল ফোনে নিহত সাঈম সহ ৭/৮ জনকে স্থানীয় এ্যাপারেল চৌরাস্তা নামক স্থানে ডেকে আনেন। এসময় তাদের মাঝে কথা কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সাঈম খান ও মিরাজ আহত হন। পরে আহত দুই জনকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

এর মাঝে সাঈমের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। ৫ জুলাই সোমবার সকালে চিকিৎসাধিন অবস্থায় সাঈম মারা যায়।

নিহত সাঈম খানের চাচা আফাজ উদ্দিন খান বার্তা বাজার কে জানান, আমার ভাতিজাকে পরিকল্পনা করে মোবাইলে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বার্তা বাজার কে জানান, ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর