জামালপুরে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

জামালপুরে পৃথক স্থান থেকে এক এসএসসি পরীক্ষার্থী ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুুলিশ জানায়, সদর উপজেলার মেস্টা চরমল্লিকপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুক্তি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী চরহরিপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মিরাজ আলীর প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার রাত ১০টার দিকে মুক্তি আক্তার নিখোঁজ হয়। সোমবার সকাল ১০টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত মাদ্রাসার ধর্ণার সঙ্গে ওড়নায় প্যাঁচানো মুক্তি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা পারভীন আক্তারের অভিযোগ, পাশবিক নির্যাতন ও হত্যার পর তার মেয়েকে ঝুঁলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে প্রেমিক মিরাজ আলী পলাতক রয়েছে।

জামালপুর থানার এস.আই আলমগীর মুনসুর জানান, ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

অপরদিকে সদর উপজেলার রামপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা মোমেনা বেগমের মরদেহ বাড়ির পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আলমগীর হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর