প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন
মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ কাজ করছে সবসময়। সকাল-বিকাল সবসময় মানুষজনকে সচেতন করা হচ্ছে। প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করে গন্তব্যে যেতে দিচ্ছে তারা। যারা অকারণে বের হচ্ছে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সোমবার (৫ জুলাই) জেলার শিয়ালকোল বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
প্রায় সকল মানুষকেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজনকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছে তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে মাস্ক না থাকায় শিয়ালকোল বাজারে একজন মোটরবাইক চালককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এরপর জেলার কাঠেরপুলের প্রায় ১০ টির মতো চা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। কাঠেরপুল এ থাকা সিএনজি স্ট্যান্ড এ থাকা সব সিএনজি বাড়িতে পাঠানো হয়েছে। এসময় একজন সিএনজি চালককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হোটেলে বসিয়ে খাওয়ানারও অভিযোগে দু’জন হোটেল মালিককে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন জায়গায় অভিযান দিয়ে কিংবা বড় বড় রাস্তার মোড় এ দাড়িঁয়ে প্রতিটি মানুষেরর কাছেই বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। এর ফলে মানুষজন সচেতন হচ্ছে।
অভিযানে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা কাজ করছি। চেষ্টা করছি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের না হয়। কোথাও যেন জনসমাগম না হয়। প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করছি। যাদের জরুরি প্রয়োজন তাদের ছেড়ে দিচ্ছি, অন্যদের বাসায় পাঠিয়ে দিচ্ছি।
বার্তাবাজার/পি