ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র কাছে আবেদন করেছিলো শ্রীলঙ্কা।সব দিক বিবেচনা করে অনুমতি দিতে কার্পণ্য করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সবুজ সংকেত মেলায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে শ্রীলঙ্কা খেলবে ‘লাকি’ হলুদ জার্সিতে।
ইংল্যান্ডের সঙ্গে জার্সির রংয়ের মিল থাকায় মর্গ্যানদের বিরুদ্ধে পরিচিত নেভি ব্লু’র বদলে হলুদ জার্সি পরে মাঠে নামে শ্রীলঙ্কা। আইসিসি এবারই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দু’টি জার্সির প্রবর্তন করেছে বিশ্বকাপে।হোম টিমের সঙ্গে জার্সিং রং মিলে গেলে অ্যাওয়ে দলকে তাদের দ্বিতীয় পছন্দের জার্সি পরে মাঠে নামতে হচ্ছে।
শ্রীলঙ্কার ক্ষেত্রে এই হলুদ জার্সি সৌভাগ্যসূচক হয়ে দেখা দেয়। অ্যাওয়ে জার্সিতেই শ্রীলঙ্কা হারিয়ে দেয় ইংল্যান্ডকে এবং টিকে থাকে সেমিফাইনালের লড়াইয়ে। এমন লাকি জার্সিকে চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও গায়ে চাপাতে চায় সিংহলিরা। সেই মর্মেই বাকি ম্যাচগুলিতে এই জার্সি পরে মাঠে নামার জন্য আইসিসি’র কাছে আবেদন জানায় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। লিগের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার কোনও প্রতিপক্ষের সঙ্গে জার্সির রংয়ের মিল নেই বলেই আইসিসি অনুমতি দিতে সময় নষ্ট করেনি।
বিশ্বকাপে ইতিমধ্যেই ছয়টি ম্যাচ অতিবাহিত হয়েছে শ্রীলঙ্কার। যার মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে দু’টি ম্যচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।লিগের শেষ তিনটি ম্যাচে শ্রীলঙ্কা মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপের প্রথমবার অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে চলেছে। টিম ইন্ডিয়ার দ্বিতীয় জার্সির রং নিয়ে উত্তাল ভারতীয় রাজনীতি। ব্রিটিশেদর বিরুদ্ধে কোহলিদে কমলা রংয়ের জার্সি পরে মাঠে নামার কথা।ভারতে বিরোধী দলগুলির এক্ষেত্রেও শাসকদল বিজেপির হাত দেখছে। তাদের দাবি ভারতীয় ক্রিকেট দলকেও গৈরিকীকরণের চেষ্টা চলছে বিজেপির তরফে।
বার্তাবাজার/এএস