২’শত বছরের ঐতিহ্য হাতির কড়াই রক্ষার দাবিতে মানববন্ধন
নীলফামারীর জলঢাকায় প্রায় ২’শত বছরের ঐতিহ্য হাতির কড়াই রক্ষার দাবিতে মানববন্ধন করেছন এলাকাবাসী।
সোমবার (৫ জুলাই) উপজেলার ধর্মপাল ইউনিয়নের তহশিলদারপাড়া (হাতির কড়াই) এলাকায় অনুষ্ঠিত আধাঘণ্টার এই মানববন্ধনে অংশ নিয়েছিল শতাধিক নারী ও পুরুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধর্মপাল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসের, হাজী এমদাদুল হক, ইকবাল বিন ইমদাদ, ওয়াদুদ বিন ইমদাদ, সাবেক ইউপি সদস্য শাহাজান আলী, মোর্শেদা বেগম ও নুরানী প্রমুখ।
মানববন্ধনে হাজী এমদাদুল হক বলেন, আজকে হাতির কড়াই রক্ষায় আমাদের মানববন্ধন করতে হচ্ছে, এই হাতির কড়াই ১৭৫ বছর পূর্বে আমার জ্যাঠা মরহুম ভুল্ল্যা মামুদ সরকার (তহশিলদার) তাঁর হাতিকে পানি খাওয়ানোর জন্য ভারত থেকে ২৮ মন ১০ কেজি আধাপোয়া ওজনের লোহার তৈরী কড়াইটি কিনে এনেছিল। জ্যাঠার বাড়িতে প্রথমে ১টি হাতি ছিল, পরে আরো ১টি হাতি এনেছিলেন। যুগের পরিবর্তনে হাতি না থাকলেও সেই থেকে আজবদি বাড়ির আঙ্গিনায় হাতির কড়াইটি ঐতিহ্য বহন করে আসছে।
ভুল্ল্যা মামুদ সরকারের নাতি ইকবাল বিন ইমদাদ জানান, কড়াইটি সরকারি কিংবা কোনও রাজা বাদশার কৃর্তি নয়, এটা আমাদের ব্যক্তিগত ঐতিহ্য। এই কড়াইটির নামে এখানে রয়েছে মসজিদ ও মাদ্রাসাসহ গ্রামটির নামকরণ। পুরনো ঐতিহ্য এ হাতির কড়াইটি এখন যাদুঘরে নেওয়ার জন্য এক শ্রেণীর স্বার্থন্বেষী স্বরযন্ত্র শুরু করে দিয়েছে।
ইউএনও সাহেব কড়াইটি যাদুঘরে নিয়ে যেতে আমাদেরকে দিনক্ষণ বেধে দিয়েছে। আমরা এলাকার মানুষ নিজস্ব এই ঐতিহ্য ধরে রাখতে মানববন্ধন করছি।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি