শ্রীপুরে করোনাকালীন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার দুপুরে করোনাকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ অন্যান্য উপজেলা থেকে শ্রীপুরে করোনা সংক্রমণ কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে লকডাউন বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

তিনি শ্রীপুর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, আনসার সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক আইয়ুব হোসেন খান, মোঃ সাইফুল্লাহ, জিয়াউর রহমান, বিকাশ বাছাড়, লেনিন জাফর, জাহিদুল ইসলাম জুয়েল, তাছিন জামান, জুয়েল রানা, মহসীন মোল্যাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তাছিন জামান, মাগুরা, ০৫.০৭.২১

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর