তিতাসের সাগরফেনার রাস্তাটি সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে

কুমিল্লার তিতাস উপজেলায় হোমনা-গৌরীপুর সড়কের সংযোগ গাজীপুর-জগতপুর ৩ কিলোমিটার সড়কের ১ কিলোমিটার জুড়ে অসংখ্য খানাখন্দ, সংস্কার নেই প্রায় একযোগ ধরে। সড়কটি দেখে মনে হয় এটি সড়ক তো নয় যেন গর্তের ভাগার। ফলে মানুষ ও যানবাহনের চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। প্রতিনিয়তই ঘটছে কোন না কোন ছোট বড় দুর্ঘটনা। প্রতিদিনই মেরামত করতে হচ্ছে যাবাহন,তবে সংস্কার না হলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল।

সিএনজি চালক শাহ আলম জানান, আমি প্রায় ১০ বছর যাবৎ এই রোডে গাড়ী চালাই কিন্তুু সড়ক হওয়ার পর থেকে এই পর্যন্ত দেখি নাই রাস্তার কাজ করতে। শুরু থেকে রাস্তাটি ঠিক করে রাখলে এত বড় বড় গর্ত হতো না, প্রতিদিনই কারো না কারো সিএনজি, অটোরিক্সা, পিক আপ ভ্যান, ভ্যান গাড়ী গর্তে পরে ছোট বড় দুর্ঘটনার শিকার হয় এবং যানবাহন নষ্ট হয়। ফলে মেরামত করতে গিয়ে আমাদের আর টাকা পয়সা রুজি করা হয় না। রাস্তাটি ঠিক না হলে আমরা যে কোন সময় গাড়ী চলাচল বন্ধ করে দিতে পারি।

যাত্রী খোকন মিয়া জানান, আমার বাড়ী সাগর ফেনা, এই রাস্তাটি প্রায় ১০/১২ বছর যাবৎ শুনতেছি সংস্কার করবে কিন্তু না এই পর্যন্ত কোন সংস্কার করেনি। তবে রাস্তাটি ভালো হলে আমাদের এলাকার লোকজ এদিক দিয়ে গাজী পুর গেলে জিএনজি ভাড়া প্রতি জন মাত্র ৫ টাকা। এখন রাস্তার বেহাল দশার কারণে অনেক সময় উল্টা পথে গিয়ে কেশবপুর হয়ে গাজীপুর আসতে হয় তখন ৩০ থেকে ৪০ টাকা ভাড়া এবং সময়ও ব্যায় হয় অনেক। আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই।

উপজেলা প্রকৌশলী অহেদুর রহমান জানান, এই রাস্তাটির প্রস্তাব পাঠিয়েছি আশা করি এই জুলাই মাসের মধ্যে অর্ডার চলে আসবে।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর