সিরাজদিখানে বাড়ি বাড়ি গিয়ে বিট পুলিশিং নাম্বার স্টিকার স্থাপন

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সেবা মানুষের কাছে পৌছে দিতে বিট পুলিশিং নাম্বার যুক্ত স্টিকার ঘরে ঘরে স্থাপন উদ্বোধন করেন সিরাজদিখান (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেদুল ইসলাম।

সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়ন এলাকায় বাড়ি বাড়ি পুলিশ গিয়ে এই বিট পুলিশিং নাম্বার যুক্ত স্টিকার স্থাপন করেন।

এ-সময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ কামরুজ্জামান সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই সেকেন্দার সহ অন্যান্য পুলিশ সদস্য।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর