গাংনীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার(৫ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রাশেদুল হক জুয়েল, গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, সহ-কারী জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার আ স ম মাহফুজুর রহমান কল্লোল, গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর