এমপি নদভী’র ঐচ্ছিক তহবিল থেকে লোহাগাড়ায় চেক বিতরণ

চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন সুবিধাভোগির দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেকগুলো তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবিব জিতু সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর আক্তার, স্থানীয় সাংসদের এডমিন দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আলমগীর প্রমূখ।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর