অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান
ইলেকট্রক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন সহদর ভাই নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাক হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে অসহায় পরিবার গুলোর পাশে গিয়ে দাঁড়ালেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।
সোমবার (৫ জুলাই) সকালে ঘটনাস্থলে পৌঁছে ফকরুল ইসলাম তার নিজস্ব তহবিল থেকে তিনটি অসহায় পরিবারকে অর্থ সহযোগিতা করেন। এর আগে রবিবার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককৃষ্ণোপুর গ্রামের সলিম উদ্দিন ও তার দুই ভাইয়ের বাড়িতে ইলেকট্রক শর্ট সার্কিটের কারণে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অসহায় তিনটি পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ইউসুফপুর চককৃষ্ণোপুর গ্রামের সলিম উদ্দিনসহ দুই ভাইয়ের বাড়িতে ইলেকট্রক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুনে তিন সহোদরের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ওইসব পরিবারের সদস্যরা।
অসহায় ভুক্তভোগী জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। তবে এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমরা খুবই খুশি।
চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, খবর পেয়েই ছুটে যাই অসহায় ওই পরিবার গুলোর পাশে। নিজের তহবিল থেকে সামান্য অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারী ভাবে কিছু সহযোগিতার ব্যবস্থা করা যায় কি চেষ্টা করবো। এছাড়াও স্থানীয় বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামিম আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মোঃ নবী আলম/বার্তাবাজার/প