করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশি গ্রামের

দেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের অর্ধেকের বেশি গ্রামের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। তারা জানিয়েছেন, অধিকাংশ রোগী গ্রাম থেকে আসছেন এবং গুরুতর অবস্থায় এসে ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, অনেকেই করোনাভাইরাস সম্পর্কে জানেন না। করোনায় আক্রান্ত হলেও তারা সাধারণ সর্দি-জ্বর বা কাশি বলে ধরে নিচ্ছেন। তাই তারা পরীক্ষা করাচ্ছেন না, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।

তিনি আরও বলেন, আমরা গ্রামে গ্রামে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাইকিং করার পরামর্শ দিয়েছি। তাদেরকে বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর