হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার(৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো. আখতারুজ্জামান।

তিনি এ ব্যাপারে বলেন, গত শনিবার (৩ জুলাই) জুম মিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, হাসপাতালে সাংবাদিকদের অবাধ বিচরণ সীমিতকরণ করতে হবে। হাসপাতাল চত্বরে ছবি তোলা বা ভিডিও করা এবং সাক্ষাৎকার প্রদান নিষিদ্ধ। এদিকে হাসপাতাল কতৃপক্ষের এমন বিধিনিষেধ আরোপের ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মরত পেশাদারী সাংবাদিকদের মাঝে।

এ বিষয়ে আলাপকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল জানান, বিষয়টি যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা আমরা ঢাকার নেতৃবৃন্দের সাথে কথা বলবো। এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

এ ব্যাপারে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি এমন সিদ্ধান্ত দিয়ে থাকেন তবে এটি সঠিক হয়নি। কেননা, সাংবাদিকরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা প্রকৃত চিত্র তুলে এনে দেশবাসীকে জানাচ্ছেন।

করোনা মহামারীকালে এটিও একটি বড় ধরণের সচেনতনা সৃষ্টির কাজ করছে। কেননা মানুষ জানতে না পারলে সে অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। যদি এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে তা গণমাধ্যম পরিপন্থী। এটি কখনোই সুফল বয়ে আনবে না। তিনি এ সিদ্ধান্ত পুর্ণবিবেচনার আহবান জানান।

এদিকে সাংবাদিকেরাও এমন সিদ্ধান্ত প্রত্যাক্ষান করে পেশাগত দায়িত্ব পালনে যথাযথ স্বাধীনতা দাবী করেন।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর