চরফ্যাসনে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযান পরিচালনা করে অপহরণের দায়ে নাজমুল সাকিব নাইম (২০) নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন দুলারহাট থানা পুলিশ।

সোমবার (৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত নাজমুল সাকিব নাইম উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ৭নং ওয়ার্ডের মোঃ কামালের ছেলে।

রোববার (৪ জুলাই) চট্রগাম জেলার বাকলিয়া এলাকা থেকে অপহরণকারী সাবিককে গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ। উদ্ধার হওয়ার পর স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অপহরণকারী সাকিবসহ ৫ জনকে আসামী করে ওই দিন দুলারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ছাত্রীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন অপহরণকারি সাকিব তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন ধরনের কু-প্রস্তাবসহ উত্তাক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে সাকিবকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় ২৭ জুন তার মেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাকিবসহ তার অন্যান্য আত্নীয়-স্বজন মিলে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে জোর পূর্বক অপহরণ করে চট্রগ্রাম নিয়ে যায়। এঘটনায় ওই দিন ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরী করে। পুলিশ অভিযান পরিচালনা করে ৪ জুলাই চট্রগাম জেলার বাকলিয়া এলাকা থেকে অপহরণকারী সাবিককে গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, অভিযান পরিচালনা করে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং অপহরণকারীকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ হোসেন//বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর