ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ বিল্লাল (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুলাই) বিকালের দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের ছিটাডাঙ্গী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল ওই গ্রামের মৃত শেখ কালুর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখ বিল্লাল জমিজমা চাষাবাদ করে সংসার চালাতেন। ঘটনার দিন দুপুরের দিকে বিল্লাল কোরবানিতে বিক্রির জন্য রাখা গরু গোসল করানোর জন্য ঘরের জানালা দিয়ে মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজিরটেক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি