মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করেনায় আক্রান্ত ৬ জন এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (০৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছা উপজেলার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দার আব্দুল করিম (১০১) মারা গেছেন।

এছাড়াও উপসর্গ নিয়ে মারা যান উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুমানগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫), জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।

করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ও বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর