করোনায় প্রাণ হারিয়েছে আ.লীগের ১ হাজার নেতাকর্মী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে প্রায় ১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়াও দলটির কেন্দ্রীয় ৫ নেতা করোনায় মারা গেছেন।

এরপরেও মহামারিতে অসহায় মানুষের পাশে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনাকালীন সময়ে দেশের অন্য কোনো রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়ায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের এই সংকটময় অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যা অন্য কোনো রাজনৈতিক দল করেনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার চিন্তা নেই। তারা কেবল খালেদা জিয়ার স্বাস্থ্য আর তাকে বিদেশ পাঠানো নিয়ে কথা বলছে। আওয়ামী লীগের থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর