ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫০

ফিলিপাইনে একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগ সেনাসদস্য হলেও রয়েছে তিন বেসামরিক নাগরিক। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জন।

দেশটির সশস্ত্র বাহিনী প্রধান জানিয়েছেন, ‘রানওয়েতে নামতে গিয়েই বিমানটি মাটিতে আছড়ে পড়ে, ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা বিমানের ডাটা রেকর্ডার থেকে জানার চেষ্টা করছি। তবে বিমানটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় রবিবার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। গত ৩০ বছরে ফিলিপাইনে এটিই সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর