করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের।
সোমবার (৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার।
তিনি জানান, নতুন আক্রান্ত ২৯২ জনের মধ্যে দরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় আটজন রয়েছেন।
কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন।
বার্তা বাজার/নব