রামেকে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ফের মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৪ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (০৫ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৫ জন করোনায় এবং ১২ জন উপসর্গে মারা গেছেন। করোনামুক্ত হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।

এদের মধ্যে ৮ জনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর চারজন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বোচ্চ ৭ জন মারা গেছেন ১৬ নম্বর ওয়ার্ডে। ৪ জন করে মারা গেছেন ১৬ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দুজন, ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১৪ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর