বরিশালে রিমান্ডে থাকা নারী আসামিকে যৌন নির্যাতনের ঘটনায় রেঞ্জের ডিআইজি ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
রবিবার (৪ জুলাই) পুলিশ সুপার কাজী মোহাম্মদ সোয়াইব এবং অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের সমন্বয়ে গঠিত এই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
এদিকে শনিবারই মিতুর শারীরিক পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দেয়া হয়েছে বলে জানান শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতলের পরিচালক। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা ও তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন মানবাধিকার নেতারা।
উল্লেখ্য, ২৬শে জুন উজিরপুর উপজেলার জামবাড়ি থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে ওইদিনই মিতুকে গ্রেপ্তার করা হয়। ৩০শে জুন মিতুকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।
বার্তাবাজার/পি