লকডাউন মানার বালাই নেই, বাড়ছে গাড়ি চলাচল

করোনা সংক্রামণ বিস্তার রোধে সরকার সারা দেশে কঠোর বিধি নিষেধ দিয়ে প্রজ্ঞাপণ জারি করেছে। প্রজ্ঞঅপণ বাস্তবায়ন করতে সারাদেশে মাঠে কঠোর অবস্থানে আছে প্রশাসন। কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানীর চিত্র কিছুটা ভিন্ন। লকডাউনের চতুর্থ দিনে গণপরিবহণ বন্ধ থাকলেও যানবাহনের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে।কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন।

প্রতিদনি দিন করোনায় মৃতুল হাড় বাড়লেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনো বালাই মানছে না সাধারণ মানুষ। নান অজুহাতে প্রয়োজন ছাড়াই চলাফেরা করছে । তাছাড়া মাঠে আইনশৃঙ্খলা বাহিনীকে দিচ্ছে ভুল তথ্য।
ঢাকা থেকে বের হওয়ার প্রধান গেট গুলোতে রয়েছে কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বলছে, অপ্রয়োজনে বের হলে কাউকেই ছাড় দেওয়া হবে না৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানাও।

ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন,ঢাকায় প্রবেশ করতেছে এবং ঢাকা থেকে বাহির হচ্ছে এমন প্রতিটি গাড়িকে চেক করছি। যদি কোনো গাড়ির ড্রাইভার সঠিক তথ্য দিতে না পারে তাহলে তাদের ছাড়ছি না।

নগরীর বিভিন্ন অলি গলিতে চলাচ নিয়ন্ত্রণে কাজ করেছ র‌্যাবের সদস্যরাও। বিধিনিষেধ অমান্য করেছে প্রায় সাত শতাধিক লোককে আইনের আওতায় আনা হয়েছে। আর প্রায় ৬ লাখেরও বেশি টাকা জরিমানা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
করোনা সংক্রমণ রোধে সারা দেশে সাতদিনের কঠোর বিধিনিষেধ চলছে। তা শেষ হবে বুধবার (৭ জুলাই) মধ্যরাতে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর