কোম্পানীগঞ্জে বিধি-নিষেধে ৯ জনকে জরিমানাসহ ১ জনকে কারাদন্ড
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলমান ৭ দিনের লকডাউনের চতুর্থদিনে বসুরহাট বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
রবিবার (৪ জুলাই) সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে জরুরী পরিসেবা ছাড়া কঠোর লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়া, মাস্ক পরিধান না করা সহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ১৩ হাজার ৭শত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (ফরম্স স্টেশনারী ও লাইব্রেরী শাখা) মংচিংনু মারমা ও কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মংচিংনু মারমা ৪ জনকে ৯ হাজার টাকা ও কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ৫ জনকে ৪ হাজার ৭শত টাকা অর্থদন্ড সহ ১ মাদক মামলায় ১ এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
লকডাউন পালনে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তায় বসুরহাট পৌরসভায় বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী-৪ (বিজিবি)। দেখা যায় এম্বুলেঞ্চ সহ বিভিন্ন পরিবহণ চলাচলে কঠোর জবাবদিহিতা।
বার্তা বাজার/টি