নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনয়নের কাছিকাটা গ্রামের নছিমন চালক মহরম আলী (৩৭) নামে এক যুবককে পিটিয়ে এক হাত এক পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আইয়ুব রানা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (৪জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহরমকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর হাসপাতালে নেওয়া হলে সেখানের চিকিৎসকরা সাথে সাথেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে মহরম আলী তার নছিমন গাড়ি নিয়ে জাকেরর মোড়ে ভাড়া মারতে আসে। এসময় পূর্বশত্রুতার জেরে মশিন্দা চরপাড়া গ্রামের রজিমদ্দিনের ছেলে হাফিজুল,নাছির এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে নয়ন মহরমকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। মহরমের চিৎকারে তার ভাতিজা হাসিবুল এগিয়ে গেলে তাকেও তারা মারপিট করে অভিযুক্তরা।
এবিষয়ে বক্তব্যে নেওয়ার জন্য গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের অফিসিয়াল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বার্তা বাজার/টি