রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে করোনার হানা: ২৩১ রাশিয়ান আক্রান্ত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের নির্মাণাধীন প্রকল্পে মোট ২৩১ জন রাশিয়ান কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন।

রোববার (০৪ জুলাই) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিকেল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল। তবে এখন সবার অবস্থা স্থিতিশীল।

জানা যায়, আক্রান্তদের মধ্যে ৪৬ রাশিয়ান ভর্তি আছেন রাজশাহীর সিডিএম হাসপাতালে। ঈশ্বরদীর নিউ গ্রিন হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪ জন। এছাড়া ৩১ জন এখনও চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম।

এছাড়া চিকিৎসার জন্য ৬৭ জনকে ঢাকায় আনা হয়েছে। তাদের মধ্যে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ৪৫ জন এবং বাড্ডায় এএমজেড হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকল্পের চিকিৎসক ফখরুল ইসলাম বলেন, প্রকল্পে কর্মরত আছেন প্রায় ৩৬০০ রাশিয়ান কর্মী। এর মধ্যে ১৩০০ জনকে রাশিয়ার স্পুটনিক ভি টিকা দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০ জন টিকা নিয়েছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর